সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে ঢাকার প্রগতি সরণি এবং চট্টগ্রামের মিরসরাইতে ১৬৬ ও ১৬৭তম শাখার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক
০০০০
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এসিআই) ৪৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন
০০০০০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘নিকুঞ্জ শাখা’ গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১৫০তম শাখা। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই শাখার উদ্বোধন ঘোষণা করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আমানউল্লাহ বিশেষ অতিথি হিসেবে ফিতা কেটে নিকুঞ্জ শাখার কার্যক্রম সূচনা করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন
