বিজয় দিবস সাইক্লিং

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী বঙ্গবন্ধু বিজয় দিবস সাইক্লিংয়ে বিভিন্ন ইভেন্টে চারটি স্বর্ণপদক জয় সেরা হয়েছে আনসারের সাইক্লিষ্টরা। আনোয়ার, আব্দুল্লাহ, ইয়াসিন, রশিদুল, রিফাত, নারীদের মধ্যে রুমি আক্তার, মাহিদা, তিথী বিশ্বাস, লিমা আক্তার স্বর্ণ এনে দেন। এর মধ্যে দুটি স্বর্ণ রিফাতের। সেনাবাহিনী তিনটি স্বর্ণ, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ জয়ে রানার্সআপ হয়। সেনাবাহিনীর সুবর্ণা বর্ম, শুক্লা বিশ্বাস, ফয়সাল হোসেন স্বর্ণ জয় করেন। দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জোবেরা রহমান লিনু, সহসভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম ও সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে বিভিন্ন সংস্থা ও জেলার দুই শতাধিক সাইক্লিষ্ট অংশ নেন।