সেঞ্চুরিয়নে উজ্জ্বল শ্রীলঙ্কা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৪৪

স্পোর্টস ডেস্ক

শুরুটা আক্রমণাত্মক হলেও ধৈর্যের কাছে হেরে যান টপ অর্ডাররা। চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে হাল ধরেন ধনঞ্জয় ডি সিলভা (৭৯) ও দীনেশ চান্দিমাল (৮৫)। শেষ বিকেলে তাদের বিদায়ের পরও বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে শ্রীলঙ্কা। সেঞ্চুরিয়নে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৭৮ ওভারে ৬ উইকেটে ৩২২ রান।

অনভিজ্ঞ পেস অ্যাটাক থাকায় সকালে দক্ষিণ আফ্রিকাকে দাম্ভিকতা দেখায় লঙ্কানরা। কিন্তু তাদের কাছেই ৫৪ রানে হারাতে হয় ৩ উইকেট।  ১৩১ রানের জুটিতে বিপর্যয় সামাল দেন সিলভা-চান্দিমাল। ইনজুরির কারণে ৭৯* রানেই মাঠ ছাড়তে হয় সিলভাকে। এরপর চান্দিমাল-ডিকভেলা (৪৯) জুটি থেকেও আসে ৯৯ রান। কিন্তু শেষ সেশনটা নিজেদেরই করে নিয়েছে প্রোটিয়া বোলাররা। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অভিষিক্ত উইয়ান মুল্ডার।