স্পোর্টস রিপোর্টার
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ওয়ালটন বিজয় দিবস হকির ফাইনালে খেলবে নৌবাহিনী ও বিমানবাহিনী। আজ হকি স্টেডিয়ামে বিকাল ৪টায় ফাইনাল শুরু। ৫ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ৪ খেলায় নৌবাহিনী সর্বোচ্চ ১২ পয়েন্ট পেয়ে এবং সমান ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট পেয়ে বিমানবাহিনী ফাইনালে ওঠে।
