চট্টগ্রাম অফিস
আগামীকাল সোমবার চট্টগ্রামের সিআরবির শিরিষতলা প্রাঙ্গণে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ চট্টগ্রাম বিভাগীয় ভলিবল (পুরুষ)। দুই দিনের লড়াইয়ে ১১টি জেলা গ্রুপ লিগে খেলবে। সোমবার সকাল থেকে খেলা শুরু হলেও উদ্বোধনী আনুষ্ঠানিকতা সন্ধ্যা ৬টায়। ব্যয় ৫ লাখ ৫০ হাজার, স্পন্সর জিপিএইচ ইস্পাত দিচ্ছে ৩ লাখ টাকা। বাদবাকি অর্থ দেবে বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
গতকাল চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব মো. শোয়াইব বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
