হরনেট ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু বিজয় দিবস নারী বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে হরনেট ক্লাব। গতকাল ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপে­ক্সে অনুষ্ঠিত দিনব্যাপী খেলা শেষে হরনেট ক্লাব ৩৭-১৫ পয়েন্টে দেশি স্কুটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ১৬টি দলের প্রায় ৭০ জন অংশ নেন। পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়াসচিব আখতার হোসেন।