স্পোর্টস রিপোর্টার
বৃহস্পতিবার মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ হওয়া বঙ্গবন্ধু ষষ্ঠ প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে নৌবাহিনী ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৫টি ব্রোঞ্জ মিলিয়ে ১৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। আনসার ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ রানার্সআপ হয়। সেনাবাহিনী ২টি স্বর্ণসহ ১৩টি পদক জয় করে তৃতীয় হয়। ৬ দল নিয়ে দৈনিক দেশকাল পত্রিকার পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী।
