চট্টগ্রামে নির্মাণাধীন দেওয়াল ভেঙে দুই শ্রমিক নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২২:২০

চট্টগ্রাম অফিস

নগরীর জুবিলী রোড এলাকায় নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সালাউদ্দিন (২০) ও আব্দুস শুক্কুর (১৮)। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। ০কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানান, জুবিলী রোড এলাকায় একটি খালি জায়গার চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছে শ্রমিকরা। এসময় নির্মাণাধীন প্রাচীর ভেঙে পড়ে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক সালাউদ্দিন মারা যায়। আহত শ্রমিক আব্দুস শুক্কুরকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আব্দুস শুক্কুর মারা যায়।

জানা যায়, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সংলগ্ন খালি মাঠটির পাহাড়ি টিলার মাটি কেটে সমান করার পর সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। সরকারি এই জায়গাটি দুবাই-বাংলা করপোরেশনের নামে জনৈক সাহেদ দুই বছরের জন্য লিজ নিয়েছে।