জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার আওয়ামী সাংস্কৃতিক জোটের (আসাজো) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি শেষ হয় বিজয় র্যালির মাধ্যমে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। পরবর্তী সময়ে ৩২ নম্বর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন বিএমএ-এর সভাপতি ও আসাজোর উপদেষ্টা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। সভাপতিত্ব করেন আসাজোর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোশাররফ হোসেন ও সঞ্চালনা করেন আসাজোর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন বাদল, যুবলীগ নেতা বদিউল আলম বদিসহ ঢাকা মহানগর, বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ-কর্মীবৃন্দ। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ওয়ান-ইলেভেনে নেত্রী যখন কারাগারে অন্তরীণ, ঠিক তখনই আওয়ামী সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠা লাভ করে। —প্রেস বিজ্ঞপ্তি
