জামালপুর জেলার সরিষাবাড়ী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মুহ. আব্দুল মান্নানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ১০টায় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এছাড়া সরিষাবাড়ীতে তার নিজ বাসভবনে কোরআন খতম ও দোয়া হবে। সবাইকে তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আব্দুল মান্নানের একমাত্র সন্তান দৈনিক প্রথম আলোর যুগ্ম-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন।
