শোক সংবাদ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

সাফায়েত উল্লাহ মজুমদার

কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. সাফায়েত উল্লাহ মজুমদার (৪২) অসুস্থতাজনিত কারণে গত শুক্রবার কুমিল্লা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি উপজেলার ছিখুটিয়া গ্রামে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। শুক্রবার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা এবং পরে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানাজায় মুঠোফোনে বক্তব্য রাখেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সমবেদনা জানিয়ে জানাজায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ।