বিশেষ প্রতিনিধি
দেশে গত ২৪ ঘণ্টায় ৮৩৪ জনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এই সংখ্যাটি গত সাড়ে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল শনিবার বিকালে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন যত রোগী শনাক্ত হয়েছে, তার দ্বিগুণ সুস্থ হয়ে উঠেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা দেড় গুণ বেড়েছে।
শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪২৮ জন। ২৪ ঘণ্টায় শনিবারের চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ৯ মে। সেদিন ৬৩৬ রোগী কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। কোরবানির ঈদের পর দিনে শনাক্ত রোগী গতকালই প্রথম হাজারের নিচে নামল।
