নাশভিলের বিস্ফোরণ এখনো রহস্যময়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

যুক্তরাষ্ট্রে বড়দিনের সকালে গানের রাজধানী হিসাবে পরিচিত নাশভিলেতে বিস্ফোরণের ঘটনা এখনো রহস্যময়। কীভাবে বিস্ফোরণটি ঘটেছে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের চরপাশে কারফিউ জারি করা হয়েছে। খবর সিএনএন ও ভয়েস অব আমেরিকার

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঐ গাড়ির ভেতরে কেউ ছিলেন কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের কাছে একজন মানুষ পাওয়া গেছে। কিন্তু তিনি বিস্ফোরণের সঙ্গে জড়িত কি না, তা জানা যায়নি। নাশভিলের মেয়র জন কুপার জানিয়েছেন, এফবিআই ঘটনাস্থলে তদন্ত কাজ অব্যাহত রেখেছে। এজন্য সেখানে কারফিউ জারি করা হয়েছে। বড়দিনের ছুটিজুড়েই এই কারফিউ অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ বিস্ফোরণের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি।  এর দায়িত্বও কেউ স্বীকার করেনি।