দু'বছর আগেই ৫৪ বছর বয়সী একজন ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ম্যাসনকে চিকিৎসকরা জানান যে তিনি সিসটিক ফিবরোসিসে আক্রান্ত। অর্থাৎ শিশু বয়স থেকেই তিনি প্রজননে অক্ষম। মূল্য যাচাইয়ের ব্রিটিশ ওয়েবসাইট 'মানি সুপারমার্কেট ডট কম'-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাকে বলা হয়েছে যারা সিসটিক ফিবরোসিসে আক্রান্ত তাদের প্রজননক্ষমতা থাকেনা তাদের বাবা হওয়ার বিষয়টি বিরল'।
নিজের সিসটিক ফিবরোসিসে আক্রান্ত হওয়ার বিষয়টি তার জন্য ছিল চরম একটি বিষ্ময় ও ধাক্কা। তবে তার বিষ্ময়ের কারণ রোগে আক্রান্ত হওয়া নিয়ে নয়, বরং তার বিষ্ময়ের কারণ হলো সাবেক স্ত্রীর সাথে তাদের তিন সন্তানের বাবা হওয়ায়র বিষয়টি নিয়ে।
তিনি বলেন, 'প্রথমে ভেবেছিলাম রোগ নির্ণয় হয়তো ভুল হয়েছে, কিন্তু চিকিৎসক বলছেন তারা নিশ্চিত। আমাকে এখন আমার প্রথম স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে'।
২০০৭ সালে দীর্ঘ বিশ বছর সংসার করার পর কেটের সাথে বিবাহ বিচ্ছেদ হয় রিচার্ডের। সম্প্রতি কেটকে তাদের সন্তানের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি রিচার্ডকে জানান, তাদের তিন সন্তান এড, জোয়েল ও উইলেম এর বাবা রিচার্ডই। যদিও ডিএনএ পরীক্ষায় তার সে দাবি প্রমাণ হয়নি। পরবর্তীতে রিচার্ড বলেন, 'এরপর আমি চিন্তা করতে শুরু করলাম তাহলে ওদের বাবা কে! আমি তো আর কিছু জানিনা'।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
পরে রিচার্ড তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে আদালতে পিতৃত্ব প্রতারণার অভিযোগ করেন। গত বছরের নভেম্বরে তার সাবেক স্ত্রী ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ বিশ হাজার ডলার দিতে সম্মত হন। ডিভোর্সের সময় তিনি পঞ্চাশ লাখ ডলার পেয়েছিলেন।
উল্লেখ্য, বর্তমান স্ত্রী এমার গর্ভধারণ করতে না হওয়ায় চিকিৎসকের কাছে পরীক্ষা করাতে গিয়েছিলেন রিচার্ড ম্যাসন।
ইত্তেফাক/জেডএইচডি

