গতকাল বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) পক্ষ থেকে নবনির্বাচিত ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংগঠনের সভাপতি নাসিমা সোমার সভাপতিত্বে নয়াপল্টনে মিড নাইট সান থ্রি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক, যুগ্মসচিব অমর চাঁন বণিক, নারীনেত্রী শামীমা দোলা। বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল মামুন, সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু, সহসভাপতি এস এম মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, ডিআরইউর ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য নার্গিস জুঁই, রুমানা জামান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
