সোভিয়েতের হয়ে তথ্য পাচার করা ব্রিটিশ ‘ডাবল এজেন্ট’ জর্জ ব্লেক মারা গেছেন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০০:১২

স্নায়ুযুদ্ধের সময়কার অন্যতম কুখ্যাত গুপ্তচর জর্জ ব্লেক মস্কোতে মারা গেছেন বলে রুশ মিডিয়ায় খবর বেরিয়েছে। তার বয়স হয়েছিল ৯৮ বছর। ব্লেক ব্রিটিশ গুপ্তচর সংস্থা এম আই সিক্সে কাজ করলেও রাশিয়ার ডাবল এজেন্ট হয়ে কাজ করতেন। নয় বছর ধরে তিনি গোপনে রাশিয়ার কাছে তথ্য পাচার করেছিলেন। ১৯৬০ সালে লন্ডনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর ব্লেককে কারাগারে পাঠানো হয়। কিন্তু ১৯৬৬ সালে কারাগার থেকে পালিয়ে তিনি রাশিয়ায় চলে যেতে সক্ষম হন। জর্জ ব্লেকের আসল নাম জর্জ বেহার। তার জন্ম ১৯২২ সালে নেদারল্যান্ডসের রটারডামে। তার পিতা একজন স্প্যানিশ ইহুদি যিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ বাহিনীর হয়ে লড়াই করেছিলেন। তিনি পরে ব্রিটিশ নাগরিকত্ব পান। —বিবিসি