মসজিদের দানবাক্সে পাওয়া গেলো কোটি টাকা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৯:৪৭

জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স হিসেবে ব্যবহৃত পাঁচটি সিন্দুকে পাওয়া গেছে এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৭৩ টাকা। প্রচুর বৈদেশিক মূদ্রা এবং স্বর্ণাংলকারও পাওয়া গেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবীবুর রহমানের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক, মসজিদ কমিটির লোকজন ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শনিবার (১৯ জানুয়ারি) সিন্দুকগুলো খোলা হয়।

আরো পড়ুন: গাইবান্ধায় অভাবের বলি ২ গৃহবধূ

সকাল ৯টা থেকে টাকা বাছাই ও গণনার কাজ শুরু করা হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। শতাধিক মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মসজিদ কমিটির লোকজন টাকা বাছাই পর্বে অংশ নেয়। প্রাপ্ত টাকা রূপালী ব্যাংকে মসজিদের নামের একাউন্টে জমা করা হয়।

ইত্তেফাক/অনি/নূহু