মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ স্বজন ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরীর বাবা মরহুম সিরাজুল হক চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়ি উপজেলার দত্তপাড়ায় বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করে মরহুমের বড় ছেলে মুনির চৌধুরীসহ তার পরিবারবর্গ।
উল্লেখ্য, মরহুম সিরাজুল হক চৌধুরী ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্তেকাল করেন। তিনি দত্তপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন।
ইত্তেফাক/এএএম
