পাক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৪:৩৩

পাকিস্তানের গিলগিট বালতিস্তানে দেশটির সামরিক এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চার সেনা নিহত হয়েছেন।      

দেশটির সেনা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে দুই পাইলটও ছিলেন।    

পাক সেনাবাহিনীর আন্ত-পরিষেবা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে (আইএসপিআর) বলা হয়েছে, হেলিকপ্টারটি স্কর্দুতে সামরিক হাসপাতালে এক শহীদ সেনার লাশ স্থানান্তর করছিল। এ সময় 'যান্ত্রিক ত্রুটির কারণে' হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।  

ডনের খবরে নিহত সেনাদের পরিচয় তুলে ধরা হয়েছে।  নিহতদের মধ্যে রয়েছেন, পাইলট মেজর এম. হুসেন, কো পাইলট মেজর আয়াজ হুসেন, নায়েক ইনজিমাম আলম ও সিপাহী মুহাম্মদ ফারুক।  ডন, খালিজ টাইমস 

ইত্তেফাক/এসআর