বন্দর কুশিয়ারা পশ্চিম পাড়া টি. হোসন বাড়ির রাস্তার পাশে পড়ে থাকা এক নবজাতক আশ্রয় পেলো নার্সের কোলে। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে বন্দর থানা থেকে আইনগতভাবে শিশুটির দায়িত্ব বুঝে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শিরিনা বেগম।
জানা যায়, শনিবার ভোরে কে বা কারা টি. হোসন বাড়ির রাস্তার পাশে নাবজাতকটি ফেলে যায়। সকালে এলাকার একটি শিশু নবজাতকটির কান্না শুনে তার মা রহিমাকে বিষয়টি জানায়। পরবর্তীতে রহিমাসহ এলাকাবাসী বাচ্চাটির সম্পর্কে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে না পারায় বাচ্চাটি নিয়ে বিপাকে পড়ে এলাকাবাসী।
স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শিরিনা বেগম বাচ্চাটিকে পালক নিতে চাইলে এলাকাবাসীর পরামর্শে পুলিশের সহায়তা নেন তিনি। পরে বন্দর থানার অফিসার জাকিরুল এসে শিশুটিকে নিজ দায়িত্বে নেন। এরপর আইনগত প্রক্রিয়ায় মাধ্যমে শিরিনা বেগমের কোলে শিশুটি তুলে দেন থানা কর্তৃপক্ষ।
আরো পড়ুন: মসজিদের দানবাক্সে পাওয়া গেলো কোটি টাকা
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের তত্বাবধানে থাকা নবজাতক শিশুটিকে আইনগতভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শিরিনা বেগমের দায়িত্বে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
নার্স শিরিনা বেগম গজারিয়া থানার মোশারফ হোসেনের স্ত্রী। তার দুটি পুত্র সন্তান রয়েছে।
ইত্তেফাক/অনি/নূহু
