চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠেছে সিলেট। ঘটনার প্রতিবাদে ও দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার সিলেট, দিরাই ও সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবার দায়েরকৃত মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
সিলেটের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এই ঘটনার মামলা করার আগেই আমরা আসামি ধরতে কাজ শুরু করেছি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক আবদুল আহাদ বলেন, ভিকটিমসহ পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য আরো কঠোর অবস্থান নেওয়া হবে।
আরো পড়ুন: বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আফগানিস্তান পাকিস্তান হতে দেওয়া হবে না: নিক্সন চৌধুরী
উল্লেখ্য, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় ওই বাসের চালক ও হেলপার। এক পর্যায়ে আত্মরক্ষায় ওই কলেজছাত্রী চলন্ত বাস থেকে লাফ দেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে দিরাই হাসপাতালে ভর্তি করে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইত্তেফাক/এসি
