২৮ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ১৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১২ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও রুবী। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলতে পারবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
