এলগারের আক্ষেপ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৬ রানের বিপরীতে ভালই জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটি থেকেই আসে ১৪১ রান। আইডেন মারকারাম ৬৮ করে ফিরে গেলেও  সেঞ্চুরির পথে থাকেন ডিন এলগার। কিন্তু মিলেনি কাঙ্খিত স্বাদ। দাসুন শানাকার বলে ফিরতি ক্যাচ দিয়ে ৯৫ রানে বিদায় নেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত  ১২১ রানে পিছিয়ে থেকে স্বাগতিকদের সংগ্রহ ৬০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৫ রান। তার আগে সকালে লঙ্কানদের হয়ে দ্রুতগতিতে রান তুলেন শানাকা।  দল অলআউট হলেও ৮৭ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অভিষিক্ত লুথো সিপামলা। এদিকে, উরুর ইনজুরিতে সফরই শেষ হয়ে গেছে লঙ্কান ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভার।  প্রথম ইনিংসে ৭৯ রান করে রিটায়ার্ড আউট হয়েছিলেন তিনি।