বাড়তি ছুটি পেলেন মেসি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৪০

কোচের কাছে চেয়ে এবার বড়দিনের ছুটিটা একটু বাড়িয়ে নিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি, থাকছেন না এইবারের বিপক্ষে ম্যাচে। চার দিনের শীতকালীন ছুটি শেষে রবিবার ট্রেনিংয়ে ফিরেছে বার্সেলোনা। কিন্তু ফেরেননি মেসি। স্প্যানিশ পত্রিকা মার্কার সূত্রে জানা যায়, দলীয় অধিনায়ক মেসিকে আরো কয়েক দিনের ছুটি বাড়িয়ে দিয়েছেন ম্যানেজার রোনাল্ড কোম্যান। এর ফলে মঙ্গলবার ন্যু ক্যাম্পে এইবারের বিপক্ষে ম্যাচে দেখা যাবে এই আর্জেন্টাইনকে। এই ম্যাচের পর দলকে বুধ ও বৃহস্পতিবার, আরো দুই দিনের ছুটি দেবেন কোম্যান। সেই ছুটি শেষেই মাঠে ফিরবেন মেসি। হুয়েস্কার বিপক্ষে নতুন বছরের প্রথম ম্যাচে তাই দেখা যেতে পারে তাকে। বর্তমানে বড়দিন যাপন করতে সপরিবারে নিজ দেশ আর্জেন্টিনায় আছেন মেসি।