স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রীড়া পরিষদে গতকাল শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় শরীরগঠন। ভিআইপি ফিটনেস ও রুশলান’স স্টুডিওর পৃষ্ঠপোষকতায় এবারের সিনিয়র বডিবিল্ডিংয়ে আটটি দৈহিক ওজন শ্রেণি, মাস্টার বডিবিল্ডিং ওপেন ক্যাটাগরি, তিনটি পুরুষ দৈহিক উচ্চতার শ্রেণি এবং নারী ওপেন ক্যাটাগরিতে লড়াই হচ্ছে। দুই শতাধিক ক্লাবের পাঁচ শতাধিক পুরুষ ও নারীর অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় শরীরগঠন।
