নন এমপিও শিক্ষক- কর্মচারীদের আর্থিক অনুদান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৫০

গত ১৭-৩-২০২০ তারিখ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানবিক কারণে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের যথাক্রমে ৫০০০ টাকা ও ২,৫০০ টাকা হারে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠনের ছুটি চলমান থাকায় নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধ আছে। আর্থিক সংকটে শিক্ষক-কর্মচারীরা বেতনের অভাবে অবর্ণনীয় দুরবস্থার মধ্যে জীবন যাপন করছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন এই যে, নন এমপিও শিক্ষাপ্রতিষ্টানের  শিক্ষক-কর্মচারীদের পদবির সঙ্গে সংশ্লিষ্ট বেতনস্কেল অনুসারে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করা হোক।

মো. মোস্তফা হোসেন

প্রধান শিক্ষক,

এইচ আর মডেল হাই স্কুল,

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ