আড়াইহাজারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৫১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে গতকাল রবিবার দুপুরে তথ্য আপা প্রকল্পের উদ্যোগে উপজেলার গোপালদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উলুকান্দীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং জেন্ডা সমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আড়াইহাজার উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালদী পৌরসভার মেয়র আলহাজ এম এ হালিম সিকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, পৌর কাউন্সিলর আলী আজগর, মিনহাজুল ইসলাম শিশু, শাহনেওয়াজ মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর সুফিয়া বেগম, সহকারী তথ্য কর্মকর্তা মিতা চৌধুরী ও রাহিমা আক্তার প্রমুখ। সভায় নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।