শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে রবিবার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ‘স্বাস্থ্য মেলার’ আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. গোলাম নবী এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প.প কর্মকর্তা মৃদুল কুমার আচার্য্য এতে সভাপতিত্ব করেন। জানা গেছে, ইউএসএআইডির মামনি প্রকল্প, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প ও সেফ দ্য চিলড্রেন সংস্থার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত মেলার আলোচনাসভায় বিশেষ অতিথি ডা. আসিফ ইকবাল, মামনি প্রকল্পের সিনিয়র ব্যবস্থাপক ডা. নাজমুন নাহার, আঞ্চলিক ব্যবস্থাপক শফিউল কবির, জেলা ব্যবস্থাপক মতিউর রহমান, ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সাহা, এনামুল হক, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আমিন, আব্দুল কাদের, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর প্রমুখ বক্তব্য রাখেন।
