আশুলিয়ায় মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

আশুলিয়া থেকে মস্তকবিহীন এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে ঐ নারীর (৩৪) পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, রাতে নিরিবিলি এলাকার ঐ নির্জন স্থানে স্থানীয়রা এক নারীর মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।