নোয়াখালী প্রতিনিধি
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শহরের হাউজিং স্টেটের বালুর মাঠে পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার পাঁচটি ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীসহ তিন সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। এছাড়া বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু প্রমুখ। সমাবেশ শেষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়।
