চিতলমারীতে টম্যাটোর দামে খুশি চাষি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীর হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে আপেলের মতো দেখতে টম্যাটো। বাজারে এর চাহিদা থাকায় দামও মিলছে ভালো। এতে টম্যাটো চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলার টম্যাটো চাষি নাহিদ, পরিমল, আকবরসহ অনেকে জানান, বাজারে এখন প্রতি মণ টম্যাটোর দাম ২ হাজার টাকা। আশানুরূপ দাম পেয়ে খুশি তারা। ব্যবসায়ী কবির হোসেন জানান, রাজধানীসহ সারা দেশে এখানকার টম্যাটোর ব্যাপক চাহিদা রয়েছে। উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, উপজেলায় এ বছর ৬১০ হেক্টর জমিতে এ জাতের টম্যাটো চাষ হয়েছে। দাম ভালো থাকায় লাভ পাচ্ছেন চাষিরা।