গফরগাঁওয়ে বালু ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২২:০০

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁও উপজেলা সদরের কাছে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম এ জরিমানা করেন। ব্যবসায়ীর নাম মাসুদা রানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।