মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া শাখা পোস্ট অফিসে শনিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। পোস্ট মাস্টার আমিনুল ইসলাম জানান, রবিবার সকালে অফিস খুলতে এসে পোস্ট অফিসের জানালা ভাঙা দেখতে পান, পরে তিনি প্রবেশ করে দেখেন ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও জানালার রড নেই। নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অগ্রাধিকার ভিত্তিতে পোস্ট অফিসটির অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।
