বাফেডার নতুন কমিটি গঠিত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২২:০৩

 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) দুই বছরমেয়াদি (২০২১-২০২২) নির্বাহী কমিটির নির্বাচন ভার্চুয়াল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আতাউর রহমান প্রধান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের এমডি ও সিইও ডা. মোহাম্মদ হায়দার আলী মিঞা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও মো. মাহবুব উল আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—রূপালী ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদউল্লাহ্ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ সামস্্ উল ইসলাম, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুস ছালাম আজাদ, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি ও সিইও মো. আলী হোসেন প্রধানিয়া এবং মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। -প্রেস বিজ্ঞপ্তি