ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা ২৩ ডিসেম্বর বুধবার, ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক মো. শফিকুর রহমান ও এ এন এম আবুল কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ৩০ জুন ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি
