রবিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চারটি অস্ত্রসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি শাহ সিরাজুল রহমান সজলকে আটক করেছে বিজিবি। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিজিবির সুবেদার মোহাম্মদ তাহাজ্জেল হোসেনের নেতৃত্বে এই অভিযানের সময় সজলের বাড়ি তল্লাশি করে তিনটি একনলা বন্দুক এবং ১টি এলজি জব্দ করা হয়। পরে সজলকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান, শাহ সিরাজুল রহমান সজলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করবেন বিজিবির সুবেদার তাহাজ্জেল হোসেন।
০
