তৃতীয়বারের মতো ফ্রান্সে লকডাউনের সম্ভাবনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:০৬

তৃতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন দেয়ার সম্ভাবনা নাকচ করেনি ফ্রান্স। করোনা ভাইরাসের সংক্রামণ বাড়তে থাকলে দেশটিতে আবারো লকডাউন জারি করতে পারে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রী।

ফরাসি সাপ্তাহিক পত্রিকা জার্নাল দু দিমানশের বরাতে জানা যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেরান বলেন, জনগণকে রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কখনও পিছ পা হবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বলা যাবে না। বরং আমরা ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ক্রিসমাস পরবর্তী সময়ে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।

আরো পড়ুন: জার্মানিতে একদিনে ১৩ সহস্রাধিক করোনায় আক্রান্ত

ফ্রান্সে একদিনে প্রায় ১৫ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া শুক্রবার দেশটিতে নতুন ধরণের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা সংক্রমণ দেখা দেয়ায় বিশ^জুড়ে আতংক তৈরি হয়েছে। এটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে ব্রিটেন দাবি করছে।

ইত্তেফাক/এএইচপি