চীনে প্রকাশ্যে রাস্তায় ছুরি হামলায় সাত জন নিহত হয়েছেন। হামলাকারীকে বাধা দিতে গিয়ে আরো আহত হয়েছেন পুলিশসহ সাত জন। গতকাল রবিবার চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াউনিং প্রদেশের কাইয়ান শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে পুলিশ আটক করেছে। তার সংক্ষিপ্ত নাম ইয়াং। হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। গতকাল হঠাত্ই পথচারীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় ইয়াং। অনেককে রাস্তায় ছটফট করতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারণ জানার চেষ্টা করা হচ্ছে। —ডেইলি মেইল
