মানুষের মর্যাদাহানি হয় এমন কার্যক্রম করা যাবে না বলে কর্মকর্তাদের হুঁশিয়ার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। পাশাপাশি দুর্নীতি দমনে দায়িত্ব পালনে ব্যর্থ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল রবিবার দুদকের মহাপরিচালক ও পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে শুদ্ধাচার ও নৈতিকতাবিষয়ক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
