যন্ত্র

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২০:৫১

রুবেল হাবিব

 

বোঝার চেয়েও বড় বোঝা

পারবে না আর চলতে সোজা

ঝুলবে কাঁধে ব্যাগ

এটাই খোকার ত্যাগ।

 

ত্যাগ করে যায় স্কুলে সে 

শিক্ষা নেবার কঠিন পথে

চাপের পরে চাপ

প্রাথমিকের ধাপ।

 

এর পরে যায় হাইস্কুলে

পুব পশ্চিম দিক তো ভুলে

পড়ালেখায় মগ্ন

যায় চলে যায় লগ্ন।

 

লগ্ন ফেলে ভগ্ন মনে

রুটিন মাফিক চলার ক্ষণে

চলছে জীবন যন্ত্রে

নিষ্পেষণের মন্ত্রে।