রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) সামনের নর্দমা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সকালে এলাকাবাসী নর্দমায় মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
ইত্তেফাক/এএএম
