ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। কুঁচকির চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ওয়ার্নার।
সিডনি টেস্টের আগে সুস্থ হতে পারবেন না তিনি। তাই তৃতীয় টেস্টেও ওয়ার্নারকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
মেলবোর্নে চলমান টেস্ট চলাকালীন ধারাভাষ্যকারদের এক প্রশ্নের জবাবে ল্যাঙ্গার বলেন, ‘এখনও কুঁচকিতে ব্যথা রয়েছে ওয়ার্নারের। তবে ওয়ার্নার খুবই পেশাদার। মাঠে ফেরার যাবতীয় চেষ্টা করছেন তিনি। ম্যাচের আগে তাকে ব্যাটিং করতে দেখেছি। গতকালও নেটে ব্যাটিং করেছে। কিন্তু পুরোপুরি ম্যাচ ফিটনেস আসতে এখনও সময় লাগবে।’
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন ওয়ার্নার। ইনজুরির পর আর কোন ম্যাচ খেলতে পারেননি তিনি। আগামী ৭ জানুয়ারি সিডনিতে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট।
ইত্তেফাক/এমআর
