এই সময়ের ছড়া

আসল নকল ভেজাল মেকি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৪৩

কোথায় যাবে? খুব দূরে কি?

খুঁজছ আসল নাকি মেকি?

আসল খুঁজে হচ্ছ সারা, কোথায় পাবে তুমি?
খুঁজতে থাকো, বুঝবে পরে এ এক রণভূমি।

 

মেকির যুগে আসল খোঁজো?

একটু ভাবো, একটু বোঝো

নামবে রণে?

বাড়ির লনে

যুদ্ধ হবে শুরু

শুনতে পাবে মেঘের আওয়াজ, বাজছে গুরুগুরু।

নামবে পথে?

যন্ত্ররথে

বাগড়া দেবে জেনো

প্রশ্ন করো নিজের কাছে, কী কতটুক চেনো।

 

নকল আছে এবং ভেজাল

সাবধানে সব পেতেছে জাল

এ জাল শক্ত খুবই

আটকা পড়ে লাফাই-ঝাঁপাই, তাতেই ভাসি-ডুবি।