মায়ের নির্দেশে যাত্রীদের প্রাণ ও ট্রেন বাঁচাতেই লাল গেঞ্জি নিয়ে রেললাইনে দাঁড়িয়েছিলাম। যখন ট্রেন এসে থামল, তখন ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর ট্রেনযাত্রী, চালক ও এলাকার অনেক মানুষ এসে আমার প্রশংসা করল, তখন কী যে ভালো লাগল তা আর বোঝাতে পারব না। দুর্ঘটনার হাত থেকে যাত্রীসহ ট্রেনটিকে রক্ষা করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।
—সাজিদ হোসেন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুরী এলাকার কিশোর
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২৮ ডিসেম্বর ২০২০)
