আজ ১৪ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৩ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শনি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২ ও ৮। শুভ বার :শনি ও সোম। শুভ রত্ন :নীলা ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি আসতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যয় বাড়তে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বাড়তে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো থাকবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
