বিয়ের শখ পুরোপুরি মিটে গেছে। ন্যাড়া একবারই বেলতলায় যায়। আমার আর ইচ্ছা নেই। আমি মনে করি, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। শান্তি নষ্ট করতে চাই না। বিয়ের জন্য এখনো আসে। তবে ওইগুলোতে মাথা ঘামাই না। আমি বাপু ওসবে আর নেই। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফিরবো। এখন অস্ট্রেলিয়ায় বসে পরবর্তী কাজের পরিকল্পনা করছি। দেশে ফিরে ইউটিউব নিয়ে কাজ করবো। আমার অভিনীত সিনেমার গানগুলোর নতুন করে সংগীতায়োজন করার পরিকল্পনা রয়েছে। ভক্তদের কাছাকাছি আর সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকটিভ থাকার জন্যই ইউটিউব দুনিয়ায় আসতে চাই।
ব্যক্তিগত জীবন ও ভবিষত্ পরিকল্পনা প্রসঙ্গে চিত্রনায়িকা শাবনূর
