অস্কারজয়ী বিখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানে মা করিমা বেগম চেন্নাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মায়ের মৃত্যুর খবরটি টুইট করে জানিয়েছেন অস্কারজয়ী এই তারকা। করিমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। করিমা বেগমের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায় অনেককে। কিছুদিন আগেই এক সাক্ষাত্কারে মাকে নিয়ে এ আর রহমান বলেন, ‘আমার মা যেভোবে ভাবেন ও সিদ্ধান্ত নেন তা আমি এখনো পারি না। মায়ের সিদ্ধান্তে আমি সংগীতের সঙ্গে জড়িয়েছি। মায়ের জন্য আজকে আমি এতটুকু আসতে পেরেছি।
