ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বিজ্ঞাপনে দেখা মেলেনি চিত্রনায়ক সাইমন সাদিককে। তবে এবার সেই কাজটিও করে ফেললেন এই অভিনেতা। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা যাবে সাইমনকে। এক নববধূকে নিয়ে তৈরি হয়েছে টিভিসিটির গল্প। সাইমন বর্তমানে ব্যস্ত রয়েছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের ছেলে’ সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি শুটিং শেষ হয়েছে ‘দায়মুক্তি’ ছবির। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবিটি।
