ছোট্ট শিশুরাও লড়ছে উশুতে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:২০

জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ঘিরে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে পা ফেলার জায়গা নেই। ঢাকা এবং ঢাকার বাইরের ক্রীড়াবিদদের লড়াই চলছে। বিভিন্ন বয়সের এই লড়াইয়ে খুদে ক্রীড়াবিদরা দারুণ খুশি, বিশাল ঘরের মধ্যে তারা খেলতে এসেছে। রাজশাহী থেকে এসেছেন বাবা সাইদুর রহমান। তার ছয় বছরের কন্যা, মসজিদ মিশন একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুয়াইবিয়া সায়েদা এবারই প্রথম ঢাকায় খেলতে এসেছেন। এমন অনেক শিশুকে লড়াই করতে দেখা গেছে।