শরীর গঠনে দেশের নারী ক্রীড়াবিদরা পিছিয়ে নেই। শরীর গঠন ফেডারেশন আয়োজিত জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে নারীদের উন্মুক্ত ওজন শ্রেণিতে ৪০ জন নারী নাম এন্ট্রি করেছিল। সেখান থেকে বাছাই করে সেরা ছয় নারী ফাইনালে ওঠেন। আজ ক্রীড়া পরিষদ টাওয়ারে চূড়ান্ত লড়াই হবে। ফাইনালে লড়াইয়ের আগে মাকসুদা আক্তার, দোলনা গন্দাই, মনিকা হাসেন নীলা, ফাতেমা সুলতানা, ফেরদৌস আলী ঝুমু মঞ্চে নিজেদের প্রদর্শন করলেন —মোশারফ হোসেন